নাটোরে চামড়া ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
নাটোর প্রতিনিধি-আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে কাঁচা চামড়া সংরক্ষন, ক্রয় বিক্রয় ও পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীদারদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসন।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিমান সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। নাটোরে যেহেতু বাংলাদেশের বৃহত্তম চামড়ার আড়ৎ রয়েছে । এইখানে যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন সেই ক্ষেত্রে জেলা প্রশাসনের নজরদারি থাকবে।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, নাটোর চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































